শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর লাশ উদ্ধার
শেরপুর সদরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় যোগিনীমোড়া মৃগী খালে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।
ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
