২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ধর্মঘটে শিক্ষকদের একাত্মতা

শিক্ষার্থীর ওপর হামলার বিচারের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটে একাত্মতা জানিয়েছ্নে  শিক্ষকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 11:46 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

শনিবার দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র রেজা হাসান তকি আহত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে ধর্মঘট শুরু করে।

রোববার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে মৌন মিছিল বের করে শহরের বাঘমারা মেডিকেল ছাত্রাবাসে তা শেষ হয়। এদিন কলেজের শিক্ষকরাও কালোব্যাজ ধারণ করে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সাফায়েত চৌধুরী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা।

এদিকে কোতয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

আহত রেজা হাসান তকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।