২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 01:37 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

কাতলাগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজাহান আলী জানান, শনিবার সকাল ১০টার দিকে সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়ে গ্রামে এ ঘটনা ঘটে।

সারুটিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, সকালের দিকে গ্রামের মাহতাব আলীর জমির আইল কেটে গোলাম মোস্তফা সেচের কাজে পানি নেন। এর জেরে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ থামাতে গিয়ে এসআই শাহাজাহান নিজেও আহত হন।

পুলিশসহ আহত চার জনকে শৈলকুপা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসআই শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধদের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। সংঘর্ষ থামাতে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।