চুয়াডাঙ্গায় শিবিরের ৯ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৫), সেক্রেটারি আমিনুল ইসলাম (২৬), শিবিরকর্মী জাকির হোসেন (২০), আব্দুস সামাদ (১৯), বকুল (২৫), নাসির উদ্দীন (২২), সাদ্দাম হোসেন (১৮), আশরাফুল ইসলাম (২৪) ও আশরাফুল ইসলাম (২০)।
ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিদাসপুর জামে মসজিদে ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করে।
