২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

ঝালকাঠীতে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা খাল থেকে মেহেদী হাসানের (১২) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শীলমনি চাকমা।

তার একটি কান কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ণ রয়েছে।

নিহত মেহেদী কেওড়া ইউনিয়নের বেলদাখান গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে। সে কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহত ছাত্রের পরিবারের বরাত দিয়ে ওসি শীলমনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাবার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল মেহেদী।

“শুক্রবার সকালে কীর্ত্তিপাশা খালে মাছ ধরার সময় জেলেরা লাশ দেখে পুলিশে খবর দেয়।”

ওসি বলেন, ‘ছাত্রটিকে স্থানীয় কয়েকটি বখাটে ছেলে নানাভাবে বিরক্ত করতো বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব হোসেন নামে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রকে আটক করা হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।