নাইক্ষ্যংছড়িতে বিজিপি’র গুলিতে আহত ১
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছেন এক কাঠুরিয়া।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার ওই ঘটনায় আহত দিল মোহাম্মদ (২৫) উপজেলার আশারতলী গ্রামের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "৪৭ নম্বর পিলারের কাছে কাঠ সংগ্রহের কাজে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) দিল মোহাম্মদকে দেখে গুলি ছোঁড়ে।
"তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
এদিকে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিকুর রহমান জানান, "মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে ইতোমধ্যেই আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি।"
