২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কমনওয়েলথের জিজ্ঞাসা

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা বন্ধে জাতীয় মানবাধিকার কমিশন কী ভূমিকা রাখছে, তা জানতে চেয়েছে কমনওয়েলথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার বিকালে জাতীয় মানবাধিকার কমিশনে যান কমনওয়েলথের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জুলি স্টক।

তিনি পুলিশ হেফাজতে মৃত্যুসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছেন বলে কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

“আমরা (মানবাধিকার কমিশন) এসব বিষয় নিয়ন্ত্রণে কী করছি তা স্পষ্টভাবে জানানোর পর তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।”

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কমিশন কমনওয়েলথের সঙ্গে কাজ করার ইচ্ছা রাখে বলেও জুলি স্টককে জানানো হয়েছে।

রিয়াজুল হক বলেন, “আমরা (কমিশন) মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখছি, পাশাপাশি যারা মানবাধিকার সুরক্ষায় কাজ করছে (সাংবাদিক, এনজিওকর্মী) তাদের নিরাপত্তা আরো কিভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা করেছি।”