সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মশিপুর এলাকায় যমুনা টেক্সটাইল মিলের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন শাহজাদপুরের পুরান বাদাই বাদলা গ্রামের সাইদুল ইসলামের ছেলে সেলিম (৩০)। বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তিনি।
