২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন শনিবার অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। তার এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং দুটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে।

গত সোমবার বেইজিংয়ের গ্রেট হল অফ পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি খা ছিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক হয়, যাতে চীন বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

গত ৬ জুন ঢাকা থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় নগরী কুনমিং পৌছান শেখ হাসিনা। কুনমিংয়ে দুই দিন থেকে গত ৮ জুন বেইজিং পৌঁছান তিনি।

কুনমিংয়ে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেন শেখ হাসিনা। পরের দিন নবম চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে বক্তব্যও রাখেন তিনি।