শিশুদের নিয়ে পর্নোগ্রাফি ‘তৈরিতে’ শিশুসাহিত্যিক
শিশুদের দিয়ে পর্নো ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টিপু কিবরিয়াকে, যিনি নিজে শিশুদের নিয়ে লেখালেখি করেন।
মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের তারাবাগ এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম জানিয়েছেন।
নুরুল ইসলাম নুরু ও মো. শাহারুল ইসলাম নামে আরো দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে, যারা টিপুর সহযোগী বলে সিআইডির দাবি।
সিআইডি কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারপোলের অনুরোধে শিশু পর্নোগ্রাফি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সিআইডির সাইবার ক্রাইম প্রতিরোধ দল তাদের গ্রেপ্তার করে।”
সিআইডি কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিপুকে গ্রেপ্তারের পর মুগদার একটি ফটো স্টুডিও থেকে নুরুকে গ্রেপ্তার করা হয়। তখন ভিকটিম একটি শিশুর সঙ্গে ছিলেন নুরু।
“টিপু কিবরিয়ার বাড়ি ও স্টুডিও থেকে শিশুদের নিয়ে তৈরি শতাধিক পর্নো ভিডিও উদ্ধার করা হয়েছে,” বলেন শাহ আলম।
টিপু ও নুরুর দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে শাহারুলকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে।
