২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় পথচারী নিহত

চট্টগ্রামের দক্ষিণ খুলশী থানা এলাকায় একটি প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:00 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

এ ঘটনায় গাড়ির মালিকের মেয়েকে আটক করেছে পুলিশ। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে ‘খুশী ভবন’ নামে একটি বাড়ির গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে খুলশী থানার এসআই মো. মনির হোসেন জানিয়েছেন।

নিহত আবু ইসলাম (৪৩) ডবলমুরিং থানার ঈদগাঁ এলাকার বাসিন্দা।

আটক সানজিদা (২১) খুলশী থানা এলাকার বাসিন্দা মো. সাইফুল্লার মেয়ে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মনির বলেন, সকালে নিজেদের গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সানজিদা। এসময় পথচারী ইসলামকে গাড়িটি চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।