২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্যাংক লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর সদরে ট্যাংক লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 01:02 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার সকালে শহরের আরবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরশাদ আলী (৪৩) শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মাহমুদুর রহমান বিদ্যালয় এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, আরশাদ মোটরসাইকেলে করে  মেয়ে জান্নাতুল ফেরদৌস চৈতিকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে আরবপুর এলাকায় খয়েরতলা-চাঁচড়া বাইপাস সড়কে পেছন থেকে জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরশাদ মারা যান।

আহত চৈতিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্যাংক লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।