রায়গঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয় চারজন।
আহতদের মধ্যে রয়েছে একই এলাকার হোরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির তিন ছাত্রী রিয়া, লিমা, জুয়েনা খাতুন এবং নলকা ইডিএন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মরত এক নারী শ্রমিক।
এরানদহ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা দেয়ার জন্য স্কুলে আসার পথে নাজমুল বজ্রপাতে মারা যায়।
নাজমুল স্থানীয় লাভলু মণ্ডলের ছেলে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম বলেন, সকালের দিকে বজ্রপাতে আহত তিন শিশুকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত।
