২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় এক ব্যক্তির লাশ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 11:58 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার সকালে চন্দনতলা গ্রামের বাড়ির সামনের একটি বেঞ্চ থেকে আবু সালেহর (২৬) লাশ উদ্ধার করা হয়।

তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, আবু সালেহর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহার করা মোবাইল ফোনটিও সঙ্গে পাওয়া গেছে।

আঘাতের কারণেই সালেহ মারা গেছেন বলে ধারণা করলেও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।

নিহতের বাবা হাবিব মুন্সি জানান, সোমবার বিকালে আবু সালেহ গরুকে ঘাস খাওয়াতে মাঠে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে তিনি ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে ছেলের লাশ দেখতে পান।

পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।