কেইপিজেডে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত আব্দুল জব্বার (২০) ‘এইচকেডি’ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আকরামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাস থেকে নেমে কাজে যাচ্ছিলেন জব্বার। এ সময় অন্য একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহনকারী ভাড়া করা বাস পেছন থেকে এসে তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে, বাসটি নিজেদের হেফাজতে রেখেছে কেইপিজেড কর্তৃপক্ষ।
