কাঁঠালে ফরমালিন, একজনের সাজা
মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকভর্তি ফরমালিন দেয়া কাঁঠাল আটক করে এক ব্যক্তিকে কারাগারে পাঠিছযেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় হাট শ্রীকোল ঘাট থেকে পুলিশ এ কাঁঠাল আটক করে।
শ্রীপুর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মাদারীপুরের ঝিকড়হাটি গ্রামের মানিক মোল্লা স্থানীয় বাজার থেকে কাঁঠাল কিনে ফরমালিন মিশিয়ে ট্রাক ভর্তি করে বরিশাল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সংবাদ পেয়ে ট্রাকসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে সন্ধ্যায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের নেতৃত্বে ভ্র্যামমাণ আদালত কাঠালের ফরমালিন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে মানিক মোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসে কারাদণ্ড দেয়।
তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে না পারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
