১৫ বিচারকের পদোন্নতি, ৬জনকে বদলি
১৫ জন যুগ্ম-জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদোন্নতি পাওয়া বিচারকদের পদায়নের পাশাপাশি এর বাইরে আরো ছয় অতিরিক্ত জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।
ঢাকা ডিপিডিসি’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল্লাহ-আল-মামুন, রাঙ্গামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী, ফেনীর যুগ্ম-জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, নোয়াখালীর যুগ্ম-জেলা ও দায়রা জজ বেগম সামছুন্নাহার, নারায়ণগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজ, চট্টগ্রামের যুগ্ম-জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মো. সাঈদ, রাজশাহীর যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হান্নান, কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু, ঢাকার পিলখানার বর্ডার গার্ড অব বাংলাদেশের আইন কর্মকর্তা মো. নাজিমুদ্দৌলা, ভোলার যুগ্ম-জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান, খুলনার যুগ্ম-জেলা ও দায়রা জজ বেগম শাহনাজ সুলতানা, জামালপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. শরিফ হোসেন হায়দার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম পদোন্নতি দেয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংকে রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসানকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু নাসের মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
এছাড়া ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানকে নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবিরকে আইন ও বিচার বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে পদোন্নতি ও বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
