২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হলো

নীলফামারী  সদর উপজেলার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের  ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।  

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:03 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার রাতে বরযাত্রী আসার আগেই ফাতেমার এক সহপাঠীর তৎপরতায় এ বিয়ে বন্ধ হং।

মেয়েটির (১২) বাড়ি সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের কীত্তনিয়া পাড়ায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেদ আলী জানান, মেয়েটির এক সহপাঠীর অভিযোগের প্রেক্ষিতে তিনি ওই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন তার বাবাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী বলে,  তারা দুজন কীত্তনিয়া পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বিয়ের বিষয়টি জেনে রাতেই সে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিয়ে বন্ধের জন্য অনুরোধ করে।  

মেয়েটির বাবা বলেন, তিনি ভুল বুঝতে পেরেছেন। মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত  বিয়ে দেবেন না।