গোপালগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বানিয়ারী গ্রামের গৃহবধূ স্বপ্না রানীকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বেলা ১১টায় কোটালীপাড়া পরিষদ চত্বরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ মানববন্ধনে নিহত গৃহবধূর পরিবার এবং এলাকার লোকজন অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গৃহবধূ স্বপ্না রানীর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারের দাবি জানান।
অভিযোগ রয়েছে, গত ১ জুন যৌতুকের কারণে শ্বশুরবাড়ির নির্যাতনে মারা যান স্বপ্না।
এ ঘটনায় তার মা রেনুকা রানী রায় বাদী হয়ে কোটালীপাড়া থানায় স্বামীসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার দুই আসামিকে আটক করলেও ওই গৃহবধূর স্বামী সেনাসদস্য সত্যজিৎ সোমকে আটক করতে পারেনি পুলিশ।
