বিডিনিউজ ২৪ প্রতিনিধির কার্যালয়ে চুরি
শরীয়তপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিসহ সাত সাংবাদিকের কার্যালয়ে রোববার রাতে চুরি হয়েছে।
জেলা শহরে মহাসড়কের পাশে পালং মডেল থানার অদূরে ইতালী প্লাজায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ইতালী প্লাজায় অবস্থিত আকিজ সিমেন্ট অফিসের টেরিটরি সেলস কর্মকর্তা মো. কিরামত আলী সুমন ও কয়েকজন সাংবাদিক জানান, ইতালী প্লাজার তৃতীয় তলায় রয়েছে শরীয়তপুর জেলায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিকদের অফিস। প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
এছাড়া একই ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চোর ঢোকে।
তারা এসব কার্যালয় থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
পালং থানার এস আই সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চুরি হওয়া মালামাল উদ্ধারের অভিযানও চলছে।
