২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ছিনতাইচক্রের দলনেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কুখ্যাত ছিনতাইচক্র ‘হামকা’ গ্রুপের দলনেতা মো. আলমগীর ওরফে ঢাকাইয়্যা আলমগীরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

হালিশহর থানার পুলিশ রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আলমগীরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ওসি শাহজাহান কবীর।

তিনি বলেন, “নগরীর অধিকাংশ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ‘হামকা’ গ্রুপের সদস্যরা জড়িত।

গ্রেপ্তার আলমগীর বেশ কিছু ছিনতাই মামলার আসামি উল্লেখ করে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্য নূরুল ইসলামকে (৩২) হালিশহরের সরাইপাড়া থেকে গ্রপ্তার করা হয়, বলেন ওসি শাহজাহান।

এছাড়া একই রাতে নগরীর হালিশহর ‘বি ব্লক’ খাল পাড় এলাকা থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- জামশেদ (২৮), খোকন (৩০), মো. খোরশেদ (৪২), আল-আমীন (২৭)।

তাদের কাছ থেকে একটি এক নলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ৩টি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা দলের নারী সদস্যের মাধ্যমে সাধারণ পথচারীদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিত বলে জানান ওসি শাহাজাহান।