২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আসাদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 11:54 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার ভোরে একটি শুঁটকির কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হন মো. মাসুদ (২২)।

রাত ৩টার দিকে মাসুদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।

নিহত মাসুদ নোয়াখালীর সুধারামপুরের আব্দুস সালামের ছেলে।