মৌলভীবাজারে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
মৌলভীবাজার সদরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে কনকপুর ইউনিয়নের মামলকপুর গ্রামে মৃতরা হলো গ্রামের তয়ফুল হাসানের ছেলে বাপ্পিল হাসান (৮) এবং মেয়ে নায়েবে হাসান (৬)।
তয়ফুল হাসানের বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক জানান, দুপুরে দুই বাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়।
বেশ কিছুক্ষণ পর পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে মৌলাভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
