২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তের ওপারে বাংলাদেশি আটক

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তের ওপার থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শনিবার গভীর রাতে বাবুল হোসেন (২৮) সাপাহার উপজেলার দক্ষিণপাতাড়ী গ্রামের হযরত আলীর ছেলে।

আদাতলা  ৪৬ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আজিম আটকের জানান, শনিবার সন্ধ্যার পর ২৪২ সীমান্ত পিলার এলাকা দিয়ে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করে বামন গোলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন বাবুল।

গোপন সংবাদ পেয়ে রাঙ্গামাটি বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে সেখান থেকে আটক করে।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটককৃতকে ফেরত চেয়ে দুদেশের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।