২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ব্র্যাক ব্যাংকে ডাকাতির চেষ্টা

ব্র্যাক ব্যাংকের ভোলা শাখায় দেয়াল ভেঙে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

শনিবার রাতের কোনো এক সময় বা রোববার ভোররাতে শহরের বাংলা স্কুল মোড়ে ব্যাংকটিতে এ ডাকাতির চেষ্টা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢুকলেও কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

ডাকাতরা ব্যাংকের লকার ভাঙার চেষ্টা করেছে বলেও জানান তিনি।

সকালে কর্মকর্তারা ব্যংকে এসে ডাকাতির বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, ডিবি ও সিআইডি একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিদর্শক মোস্তফা আরো বলেন, ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাখমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি।