২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্কুলছাত্রকে জবাই 

রংপুরের পীরগাছা উপজেলায় এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার বেলা ১২টায় কান্দি ইউনিয়নের বালারদিঘী গ্রামে একটি পাট ক্ষেতে শিশু শুভ্র চন্দ্র রায়ের (৭) লাশ পাওয়া যায়।

শুভ্র ওই এলাকার স্বপন চন্দ্র রায়ের ছেলে। বালারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।

তবে, কারা এবং কী কারণে তাকে খুন করল তা জানাতে পারেনি পুলিশ।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, লাশের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও খুন করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখেছে বলে প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুভ্রর বাবা স্বপন বরেন, শনিবার সকালে স্কুলে যায় শুভ্র। এরপর আর ফিরে আসেনি। রোববার বেলা ১১টার দিকে  এলাকার এক কৃষক লাশটি দেখে খবর দেয়।