২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 02:54 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

রোববার সকাল ১১টা দিকে উপজেলার কুমারগাঁতি এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বিএম ইমদাদুল হক।

নিহত আমেনা বেগম (৬০) জেলার তাড়াশ উপজেলার সোলাপাড়া গ্রামের মৃত মনতাজ প্রামানিকের স্ত্রী।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি ইমদাদুল বলেন, মহাসড়কের কুমারগাঁতিতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি পাশের খাদে পড়ে যা। এতে লেগুনার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আমেনা বেগম।

দুর্ঘটনার বাস ও লেগুনাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।