মানিকগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি গাছ থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
হরিরামপুর থানার ওসি মো. হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন জোসনা ও সাবিয়া। রোববার সকালে গাছের সঙ্গে মা ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, “মেয়েকে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন নাকি তাদের কেউ হত্যা করেছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।”
