গাজীপুরে নাস্তা খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুর নগরীতে একটি সোয়েটার কারখানায় শনিবার রাতের নাস্তা খেয়ে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়েছেন।
কোনাবাড়ির জরুন এলাকায় টি ডিজাইন সোয়েটার কারখানায় অসুস্থ শ্রমিকদের কোনাবাড়ি শরীফ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে নাস্তার জন্য শ্রমিকদের ডিম, কলা ও পাউরুটি দেয়া হয়।
নাস্তা খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কারখানার অন্তত অর্ধশত শ্রমিকের বমি ও খিঁচুনি শুরু হয়।
কারখানা কর্তৃপক্ষ তাদের শরীফ মেডিকেলসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে নিয়ে যায় এবং রাতের জন্য কারখানা ছুটি দেয়া হয়।
