দিনাজপুরে ১৫ লাখ টাকা ছিনতাই
দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় দুই ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিনাজপুর-রংপুর মহাসড়কে চাম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তারা চাম্পাতলিতে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এরপর কয়েকজন যুবক তাদেরকে মাইক্রোতে তুলে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
পরে উপজেলার শালবন এলাকায় তাদেরকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে।
ওসি জানান, ঘটনাটি চিরিরবন্দর উপজেলায় ঘটার কারণে চিরিরবন্দর থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।
