চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে ডেমু ট্রেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চালু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ষোলশহর স্টেশনে ডেমু চলাচলের উদ্বোধন করা হয়।
রেলওয়ে কর্মকর্তা মিজানুর রহমান জানান, চট্টগ্রাম নগরী থেকে প্রতিদিন সকালে এক জোড়া ও বিকালে এক জোড়া ডেমু ট্রেন বিশ্ববিদ্যালয় পথে চলাচল করবে।
ডেমু ট্রেনের ভাড়ার বিষয়ে তিনি বলেন, “ভাড়া এখনো নির্ধারণ হয়নি। পরে আলোচনা করে ভাড়া নির্ধারণ হবে।”
নগরী থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগরী থেকে প্রতিদিন ৭ জোড়া শাটল ট্রেন চলাচল করে।
