পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে এই সফরে চীনের পার্লামেন্ট ভবন গ্রেট হল অফ পিপলসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরে বাংলাদেশ-চীনের মধ্যে যৌথ ইশতেহার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে কুনমিংয়ের গর্ভনরের দেয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার নবম চীন–দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে মূল প্রবন্ধ পাঠ করবেন তিনি।
রোববার চীনের রাজধানী বেইজিং যাবেন শেখ হাসিনা। সেদিনই চীনের জাতীয় বীরদের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তিনি।
সফরের চতুর্থ দিন বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রেট হল অফ পিপলসে গার্ড অফ অনার দেয়া হবে। সেদিনই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
১১ জুন দেশে ফিরবেন শেখ হাসিনা।
