২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এবং ট্রেনে কাটা পড়ে এক টেম্পোচালকসহ ৩ জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

নগরীর সিইপিজেড, পুরাতন রেল স্টেশন ও পটিয়ার শান্তির হাটে বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আফসার (২৫) ও টেম্পোচালক মো. রানা (২২)।অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, নগরীর সিইপিজেড মোড়ে টেম্পো উল্টে গুরুতর আহত হন এর চালক রানা।

রাত সোয়া ১টার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পটিয়া উপজেলার শান্তির হাটে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা টুকটুকের সংঘর্ষে নিহত হন আফসার।

এছাড়া পুরাতন রেল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রাম আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আহত অজ্ঞাত (২৫) এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।