ভোলায় দুর্নীতি বিরোধী সভা
‘পড়ালেখার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়বো’ ধ্বনিকে সামরে রেখে ভোলায় সভা হয়েছে।
ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তরা বলেন, প্রতিবাদ না করায় সমাজে দুর্নীতি বেড়েই চলছে, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
