দুই দিন ধরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুদিন ধরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. সাদ্দাম হোসেন (১৯) চটপটি বিক্রেতা ছিলেন।
রামগঞ্জে বাবা আবদুল মান্নান ও মা রাইমা বেগমের সঙ্গে থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।
ওসি লোকমান বলেন, “সাদ্দামের গলায় ফাঁসের মত আঘাত রয়েছে। লাশ পচন ধরে গেছে।”
রাইমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে বাসা থেকে বের হন সাদ্দাম। এর পর থেকেই তার কোন সন্ধান পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
