২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের চারটি বগি ফেনীতে লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:14 AM

Updated : 13 Oct 2022, 12:11 PM

পুরনো খবর:

চট্টগ্রাম থেকে ৬ ট্রেনের যাত্রা বাতিল

বুধবার মধ্যরাতে ফেনীর ফাজিলপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ওই স্টেশনের মাস্টার রাখাল চন্দ্র জানান।

রাত আড়াইটার দিকে এ ঘটনার পর রেল চলাচল বন্ধ হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা, ঢাকা মেইল এবং চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ও লাকসাম থেকে চট্টগ্রামগামী ডেমু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে স্টেশন মাস্টার রাখাল চন্দ্র জানিয়েছেন।

দুপুর নাগাদ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করছেন তিনি।