২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকচাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

বগুড়ার শাহজাহানপুরে ট্রাকের নিচে পড়ে একটি মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 11:23 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার রাত ৯টায় উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহতরা হলেন- রাশেদ (২৮), সাদ্দাম (২৭) ও হাসান (২৮)। তাদের বাড়ি শেরপুর উপজেলার জামালপুরে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহতরা মোটর সাইকেলে বগুড়া থেকে শাজাহানপুর যাওয়ার পথে সাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়েন।

আহত অবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।