২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বিস্ফোরক, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকারিয়া হারুনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বুধবার বিকালে গ্রেপ্তারের পরে আদালতে হাজির করা হলে উপজেলা বিএনপির এই সাধারণ সম্পাদককে কারাগারে পাঠানো হয়।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, তার বিরুদ্ধে বিস্ফোরকসহ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুক্তাগাছা থানায় দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

এসব মামলার এজাহারবুক্ত আসামি হিসেবে তাকে মুক্তাগাছা পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হহয়েছে।