২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের খুনের দায়ে ১২ জনের যাবজ্জীবন

দিনাজপুরে একটি হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ মো. নুর ইসলাম এ রায় দেন।

একই সঙ্গে আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন বাবলু ওরফে সমুরুয়া, জুনারদি, হিরা লাল, দীপ লাল, সিংহাসন, বিসুন্দর, লাল জিত, স্বপন, কানাইয়া, দুরভয়া, দেউলিয়া ওরফে জয়নাল ও নন্দলাল। এরা সবাই পার্বতীপুর বাবুপাড়া সুইপার কলোনির বাসিন্দা।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাসনে ইমাম নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সালের ৬ জুলাই রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়ার জিন্না মাঠে বাবুপাড়া সুইপারকলোনীর রাজকুমার বাসফোরের ছেলে মন্টু বাসফোর ও ভাতিজা রাজন বাসফোরকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে দণ্ডিতরা।

এ ব্যাপারে মন্টুর বাবা রাজকুমার বাসফোর ঘটনার পরদিন পার্বতীপুর জিআরপি থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।