‘শ্লীলতাহানির চেষ্টা’, আ. লীগ নেতাকে পিটুনি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পিটুনি দিয়েছে জনতা।
পরে বিচার দেয়ায় আশ্বাসে তার স্বজনসহ স্থানীয় কয়েকজন তাকে ছাড়িয়ে নিয়ে যান।
বুধবার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী বিদেশে অবস্থান করায় তিন ছেলেমেয়ে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
তার অভিযোগ, পাশের বাড়ির বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কামাল হোসেন ফটিক তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেন এবং মানুষের কাচে তার সম্পর্কে নানা কুৎসা রটাতে থাকেন।
বুধবার সকালে কামাল ওই গৃহবধূর বাড়ি গিয়ে তার মোবাইল ফোনের নম্বর চান। তিনি নম্বর দিতে না রাজি না হওয়ায় এক পর্যায়ে কামাল তাকে ‘ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা’ করেন।
এ সময় তার শার্টের কলার ধরে গৃহবধূও কামালের নাক-মুখে কিলঘুষি মারতে থাকেন। পরে গ্রামবাসী ও স্বজনরা মিলে তাকে বেঁধে রেখে জুতা পেটা ও মারপিট করেন।
পরে সংবাদ পেয়ে তার ভাই ওছিমুদ্দীনসহ স্থানীয় শামসু মাস্টার, ঠান্ডু, মজিদ ও খলিল এসে বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
ন্যায্য বিচার না পেলে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ফটিক বলেন, “ওই গৃহবধূ খুব খারাপ। সকালে রাস্তা দিয়ে যাবার সময় সে আমাকে দাঁড় করিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে আমি তাকে চর-থাপ্পড় দেই। সেও আমাকে কলার ধরে মারপিট করে। পরে স্বজনরা এসে আমাকে নিয়ে যায়।
“শুনেছি এ ঘটনার পর ওই গৃহবধূ গ্রামের মাতব্বরদের কাছে বিচার প্রার্থী হয়েছে,” বলেন কামাল।
