কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
সিরাজগঞ্জ সদর উপজেলায় কানে হেডফোন দিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সয়দাবাদ মূলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল (১৫) ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন জানান, সোহেল রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় লাইনের উপরে পড়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি কেউ জানায় নি।
