২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গমের ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

রাজশাহীর গোদাগাড়ীতে গম বোঝাই একটি ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বিজিবির ৩৭ ব্যাটালিয়নের অপারশেন অফিসার মেজর এইচ কামরুল হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাবাড়ীহাট চেক পোস্টে (পাবনা ট-০১-৩৫) ট্রাকটিতে তল্লাশির সময় আটক করা হয় চালকের সহকারীকে।

আটক আমিনুল ইসলাম (২৫) পাবনার সাথিয়া উপজেলার আমজাদ আলীর ছেলে।

মেজর কামরুল বলেন, ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা থেকে এক হাজার ৬৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।। এ সময় ট্রাক চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।