মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
আরশেদ ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশের আবাদি জমি নিয়ে আরশেদের সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রশিদ ও তার লোকজন আরশেদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা চাপাতি দিয়ে আরশেদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
