২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় নিহত ২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন (৬০) ও আনোয়ারা বেগম (৬৪)।

ওসি নূরুল ইসলাম আরো জানান, দাদুরহাট এলাকা থেকে বাকেরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল টমটমটি।পথে লক্ষ্মীপাশা এলাকায় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাস টমটমটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোতাহার ও আনোয়ারা মারা যান।