মৌলভীবাজারে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
পরিবারের উদ্বৃতি দিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ বি এম সাজিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমন ও তার ছেলে অনন্ত বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এতে বাবা ছেলে গুরুতর আহত হয়।
“বেলা ১২টার দিকে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
