২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ কর্মকর্তার দপ্তর বদল

জনপ্রশাসনের সাতজন অতিরিক্ত সচিব, ২৩ জন যুগ্ম-সচিবসহ ৩১ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব রদবদলের আলাদা আলাদা আদেশ জারি করে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সৈয়দ মাহবুব হাসানকে নৌ মন্ত্রণালয়ে, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমানকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমনিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদারকে ওএসডি, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল করিমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব শরাফ উদ্দিন আহমেদকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব মো. রবি-উর-রেজা সিদ্দিকীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব কামরুন নাহারকে শিল্প মন্ত্রণালয়ে এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আমজাদ আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে ওএসডি যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আশরাফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আলী নূরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব তৌহিদা বুলবুলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, ওএসডি যুগ্ম-সচিব ফারুক আহমেদকে শিল্প মন্ত্রণালয়ে এবং পেটেন্ট অ্যান্ড ডিজাইন অধিদপ্তরের নিবন্ধক জামাল আব্দুল নাসের চৌধুরীকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসির উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব সুশান্ত কুমার প্রামাণিককে সমাজ কল্যাল মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

আর ওএসডি যুগ্ম-সচিব নমিতা হালদারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব এম বজলুল করিম চৌধুরীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব নন্দ দুলাল বণিককে জাতীয় প্রতিবন্ধী নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব এ কে এম মনোয়ার হোসেন আকন্দকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (গ্যাস), ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ মোছাদ্দেক আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ওএসডি যুগ্ম-সচিব শেখ শাখাওয়াত হোসেনকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) এবং ওএসডি যুগ্ম-সচিব সানোয়ার হোসেনকে পেট্টে অ্যান্ড ডিজাইন অধিদপ্তরের নিবন্ধক হিসাবে বদলি করেছে সরকার।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আ ক ম শাহীদুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব শহীদুল ইসলামকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব ওসমান গণিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব এম এ হালিমকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক করা হয়েছে।

আলাদা আদেশে সওজ ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদেরকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী হিসাবে বদলী করা হয়েছে।