২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ জেটি ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানকালে একটি লবণ কারখানার নদীর তীর ভূমিতে গড়ে তোলা শেড ও জেটি অপসারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মোহাম্মদ শাহীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, উর্ধ্বতন উপ-পরিচালক আলমগীর কবীর প্রমুখ।

এ সময় নিরাপত্তায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরীঘাট এলাকায় ক্রিষ্টাল সল্ট ইন্ড্রাষ্টি নামের লবণ কারখানা দৈর্ঘে ১৪০ ফুট ও প্রস্থে ৬০ ফুট শীতলক্ষ্যা নদীর তীর ভূমি দখল করে সেখানে কারখানার শেড নির্মাণ করেছিল।

এতে নদী সংকুচিত হয়ে স্বাভাবিক গতিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্রিস্টাল সল্টের দখলে থাকা পাকা শেড ও জেটি অপসারণ  করা হয়।

এছাড়া ফেরীঘাট এলাকায় ৫টি আধাপাকা স্থাপনা, লিনা পেপার মিলের একটি জেটি ও একটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, যেসব প্রতিষ্ঠান অবৈধ ভাবে নদী দখলে নিয়েছে সেসব প্রতিষ্ঠানের কোনটিকেই ছাড় দেয়া হবেনা। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।