বিজিবি-র রিপন হত্যা: বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে
কুমিল্লায় বিজিবি সদস্য রিপন হত্যা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা শহরের চর্থা তালতলা এলাকায় গত বছর ২৬ নভেম্বর ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য রিপন নিহত হন।
তিনি বলেন, “কিন্তু মামলার মূল নথি জেলা জজ আদালতে থাকায় এতদিন জামিন শুনানি হয়নি। মঙ্গলবার মূল নথি আসায় জামিন শুনানি হয়।”
মামলার বিবরণে জানা যায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ নভেম্বর রাতে মহানগরীর মনোহপুরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হাতবোমা বিস্ফোরণে নিহত হয় রিকশাচালক দেলোয়ার হোসেন। পরের দিন বিকাল সাড়ে ৪টায় তার লাশ দাফন নিয়ে মহানগরীর চর্থা এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে হয়। এতে বিজিবি সদস্য রিপন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে ৮১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
