২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আদালতে বাদী পক্ষের উপর হামলা, আটক ৭২

মুন্সীগঞ্জের আদালত প্রাঙ্গনে একটি মামলার বাদী পক্ষের উপর আসামি পক্ষের হামলায় আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলা জজ আদালত ভবনের নিচ তলায় এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৭২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার।

হামলায় আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেনবলেন, গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতায় নিহত ছামসুদ্দিন প্রধান হত্যা মামলা ও নির্বাচনী সহিংসতার অপর একটি মামলার ধার্য  দিন ছিল। সকালে আদালত ভবনের ভেতরে দক্ষিণ গেটের সামনে আকস্মিকভাবে বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন।

এতে আটজন আহত হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ৭২ জনকে আটক করে।