২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কালিয়াবকরি গ্রামের ঘোকরার মাঠের একটি আমগাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মুকুলের (৩৫) কালিয়াবকরি গ্রামের নূরুল খাঁর ছেলে।

তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানান ওসি।

ওসি মশিউর বলেন, প্রতিপক্ষরা মুকুলকে শ্বাসরোধে হত্যার পর লাশ আমগাছে ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মুকুলের বিরুদ্ধে মেহেরপুর জেলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে হত্যাসহ অন্তত চারটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।